অভিনেত্রী ভাবনাকে অপহরণ করে শ্লীলতাহানী

মালয়ালম ছবির অভিনেত্রী ভাবনাকে অপহরণের পর গাড়িতেই শ্লীলতাহানি করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। নায়িকার প্রাক্তন গাড়ি চালক সুনীল এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন ভাবনা। তবে শ্লীলতাহানির বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বলে খবর দিয়েছে। গত শুক্রবার রাতে কোচি শহুরে গাড়ি নিয়ে বের হয়েছিলেন নায়িকা। সঙ্গে ছিলেন গাড়ি চালক মার্টিন। ঠিক সেই সময় কয়েকজন দুর্বৃত্ত গাড়ি থামিয়ে মার্টিনকে ফেলে নায়িকাকে অপহরণ করেন। গাড়িতে ভাবনাকে আটকে রেখে প্রায় দেড় ঘণ্টা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে দুর্বৃত্তরা। এসময় নায়িকার শ্লীলতাহানি করে তার আপত্তিকর ছবি ও ভিডিও তোলা হয় বলে জানান তিনি। নায়িকার দাবি, তার প্রাক্তন গাড়ি চালক সুনীলই এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। বর্তমান গাড়ি চালক মার্টিনকেও আটক করেছে পুলিশ। তদন্তকারীদের একাংশের দাবি, ভাবনার এখনকার গাড়ি চালক মার্টিনেরও এই ঘটনায় হাত থাকতে পারে। তবে মূল সন্দেহভাজন ভাবনার প্রাক্তন গাড়ি চালক সুনীলই। তার খোঁজে তল্লাশিও চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments :

Post a Comment