আন্তর্জাতিকভাবে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নিবন্ধন বাতিলের দাবি উঠেছে সংসদে। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এ দাবি জানান।
এরআগে বিকেল সাড়ে ৩ টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সৈয়দ নজিবুল বশর বলেন, এই বিএনপি গত নির্বাচনের আগে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নারী-শিশুরাও এখনও কাৎরাচ্ছে। আমি বারবার বলেছি, যারা যুদ্ধাপরাধী সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় তারাও সন্ত্রাসী।
তিনি আরও বলেন, আল্লাহর গজব পড়েছে। বিদেশের মাটিতে এখন বিএনপিকে সনদ ধরিয়ে দিয়েছে। জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রমের জন্য যেমন তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে। Please Like Page

Comments :
Post a Comment